কুমারখালীতে এমপি আব্দুর রউফকে সংবর্ধণা প্রদান শেখ হাসিনার হাতে দেশের মানুষ ভাল আছে : আব্দুর রউফ এমপি - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে এমপি আব্দুর রউফকে সংবর্ধণা প্রদান শেখ হাসিনার হাতে দেশের মানুষ ভাল আছে : আব্দুর রউফ এমপি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ২, ২০২৪

মিজানুর রহমান নয়ন \  কুষ্টিয়া – ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফকে ফুলেল সংবর্ধণা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার (১ মার্চ) রাতে কুমারখালী চাপড়া ইউনিয়নের ধর্মপাড়া বাজারে সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করে ধর্মপাড়া যুবসংঘ। এ উপলক্ষ্যে ধর্মপাড়া বাজারে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। তিনি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনার হাতে দেশের মানুষ ভাল আছে। মানুষের ভাগ্য বদলে দিনরাত নিরলস কাজ করে চলেছেন বঙ্গবন্ধু কন্যা। সুতরাং দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বার বার শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনতে হবে। অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক আব্দুল জলিল মলি­কের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য সেলিম হক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনির হাসান রিন্টু, যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক জাকারিয়া খান জেমস, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আকাশ রেজা সহ প্রমূখ। এসময় সাবেক ছাত্রলীগ নেতা জিয়াদুল ইসলাম মিলনসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।