খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৯ই নভেম্বর ২০২৩, ৫:৪৮ এএম

গত ২৬শে নভেম্বর জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া ৪ আসনের আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণার পর, ২৮শে নভেম্বর বুধবার কুমারখালীতে এসেছেন ২ বারের নৌকার প্রার্থী সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ।

মঙ্গলবার সকালে তিনি ঢাকা থেকে সড়কপথে কুমারখালীর উদ্দেশ্যে রওনা হয়ে দুপুর ১ টায় কুমারখালীতে এসে পৌঁছান। সেলিম আলতাফ জর্জ এর আগমনকে ঘিরে কুমারখালীতে স্মরণকালের সর্ববৃহত শোডাউন করতে আগে থেকেই তার সমর্থকরা ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছিলেন।
এ জন্য কুমারখালী থেকে খোকসা শিয়ালডাঙ্গী পর্যন্ত শত শত মোটরসাইকেলের শোডাউন নিয়ে অবস্থান নেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সেলিম আলতাফ জর্জ কুমারখালী পৌঁছানো মাত্রই শত শত মানুষ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় সেলিম আলতাফ জর্জকে পুনরায় মনোনয়ন দেওয়ায় কুমারখালী বাসীর পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। পরে সেলিম আলতাফ জর্জ তার দাদা, চাচা ও পিতার কবর জিয়ারত শেষ করে নিজ অফিসে বিভিন্ন নেতা কর্মীদের সাথে কুসল বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন, কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও কুমারখালী পৌর সভার মেয়র সামছুজ্জামান অরুন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক, পান্টি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সামিউর রহমান সুমন, কুমারখালী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও কুমারখালী পৌর সভার প্যানেল মেয়র হারুন অর রশিদ হারুন, কুমারখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক রাসেল হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ।
মন্তব্য