খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২২ই মে ২০২৩, ৮:৭ পিএম

“বাঁধন” কুষ্টিয়া সরকারি কলেজ ইউনিটের উদ্যোগে তিনদিন ব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন শুরু হয়েছে। সোমবার (২২ মে) সকালে সরকারি কলেজ ক্যাম্পাসে চত্বরে ৩ দিন ব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাঁধন (স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন) বাঁধন, কুষ্টিয়া সরকারি কলেজ ইউনিট, পদ্মা জোনের সভাপতি: আনিকা লাবণ্য, সাধারণ সম্পাদক: নাজমুল হোসেন
আরো উপস্থিত ছিলেন সদস্য: বিল্লাল হোসেন, তাপস মিরাজ, তামান্না, ইমন, তাসনীম, মিশু, আল-আমিন, প্রমিথ, তানভির আরো অনেকে অনুষ্ঠানে যোগ দেন বাঁধন পদ্মা জোনের সভাপতি তৌফিক ইলাহি, বাঁধন কুষ্টিয়া সরকারি কলেজ ইউনিট, পদ্মা জোনের উপদেষ্টা সাজেদুল ইসলাম, শোভন, সজীব, তরিকুল ইসলাম প্রমূখ।
প্রথম দিনেই প্রায় শতাধিক শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এ কার্যক্রম আরো দুই দিন চলমান থাকবে বলে জানান বাঁধনের কুষ্টিয়া সরকারী কলেজ ইউনিট।

উল্লেখ্য, বাঁধন সারা বাংলাদেশে বিনামূল্যে রক্তদান করে আসছে। এরই ধারাবাহিকতায় এই সংগঠনটি কুষ্টিয়াতেও ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিনিয়তই জেলার বিভিন্ন মানুষকে বিনামূল্যে রক্তদান করে আসছে।
মন্তব্য