কুষ্টিয়ায় চাউল কিনতে গিয়ে ফাইম নামে একব্যক্তি অপহরণ!
কুষ্টিয়ার ত্রিমোহনী বারখাদা শরিফুল ইসলাম ফাইম চাউল কিনতে গিয়ে খাজানগর থেকে ফেরার পথে নিখোঁজ! পরে তার মোটরসাইকেল (কুষ্টিয়া-এ- ১১-০৬৪১) ও মোবাইল কুষ্টিয়ার মিরপুরে কামারপাড়া ভারল মাঠ সংলগ্ন ভুট্টা ক্ষেতের পাশে পাওয়া গেছে।

কুষ্টিয়ায় চাউল কিনতে গিয়ে ফাইম নামে একব্যক্তি অপহরণ!
মোটরসাইকেলটি ১০০ গজ দূরে ক্যানেলের ধারে মোবাইল,চশমা,মাস্ক,হেডফোন পড়ে ছিলো। স্থানীয় লোকজন দেখে পুলিশে খবর দিলে পরে পুলিশ গিয়ে উদ্ধার করে।
পরে জানতে পারেন একজন চাউল ব্যবসায়ী অপহরণ হয়েছে,যার বাড়ি বারখাদা ত্রিমোহনী। মোটরসাইকেল ও অন্যান্য মালামাল তার। তবে এখন পর্যন্ত ফাইম কে পাওয়া যায়নি। সে নিখোঁজ নাকি তাকে অপহরণ করা হয়েছে এ নিয়ে গুঞ্জন চলছে।

