বিশেষ প্রতিনিধি ॥ আইডিইবি এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ-সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যের আলোকে এক বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের আইডিইবি অফিস প্রাঙ্গণে “ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স (আইডিইবি) বাংলাদেশ”, কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে ” উক্ত সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ রুহুল আমীন স্যার অন্যান্য অতিথিদের নিয়ে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা
করেন।
এরপর আইডিইবি এর সকল সদস্য প্রকৌশলীবৃন্দ সহ প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ, কুসপই এর সকল শিক্ষকমন্ডলী, ছাত্রছাত্রী, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট এর সদস্যদের উপস্থিতিতে এক বর্নাঢ্য র্যালী কুসপই প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মীর মশাররফ হোসেন সড়ক
প্রদক্ষিণ করে আইডিইবি অফিস চত্বরে এসে শেষ হয়।
এরপর কুসপই শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভায় আইডিইবি এর ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবসের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুসপই এর অধ্যক্ষ প্রকৌশলী মোঃ রুহুল আমিন স্যার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইডিইবি কুষ্টিয়া জেলা শাখার সিনিয়ার সহ-সভাপতি প্রকৌশলী বাদশা মামুনার রশিদ, অনুষ্ঠান পরিচালনা করেন আইডিইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আশরাফ আলী (সাবেক ভিপি) বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আইডিইবি কুষ্টিয়া জেলা শাখার কাউন্সিলর প্রকৌশলী মোঃ লিয়াকত আলী স্যার, প্রকৌশলী মোঃ জামাত আলী, প্রকৌশলী মোঃ সাহাউদ্দৌলা, সহ সভাপতি প্রকৌশলী মোঃ সাইদুল ইসলাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আইডিইবি সদস্য কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ সোহেল রানা, প্রকৌশলী রুহুল আমিন, আইডিইবি কুষ্টিয়া জেলা শাখার মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক প্রকৌশলী সাবিনা ইসলাম, অর্থ সম্পাদক প্রকৌশলী মোঃ শামসুজ্জামান, দপ্তর সম্পাদক মোঃ তারিকুল ইসলাম, জনসংযোগ ও প্রচার সম্পাদক প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, সাহিত্য,সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক মো: জামিরুল ইসলাম, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোঃ খাদিমুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক প্রকৌশলী মোঃ ইয়ামিন হক, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক প্রকৌশলী মোঃ সোহেল রানা, নির্বাহী সদস্য প্রকৌশলী মোঃ সোহেল রানা, প্রকৌশলী মোঃ রাফিজ আহমেদ রনি, প্রকৌশলী মোঃ পলাশ শেখ।এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত আইডিইবির প্রকৌশলী সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।









