কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় চাঁদাবাজি ও জখম মামলার আসামি গ্রেপ্তার, মাদকসেবীর কারাদন্ড

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় পুলিশের বিশেষ অভিযানে চাঁদাবাজি ও জখম সংক্রান্ত মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে এক মাদকসেবীকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

 

সোমবার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে খোকসা থানা পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। খোকসা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত অভিযানে বারইপাড়া গ্রামের মোঃ ইউনুস মোল্লার ছেলে মোঃ আলমগীর মোল্লা (৩৬)-কে গ্রেপ্তার করা হয়।

 

খোকসা থানা পুলিশের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া তথ্য অনুযায়ী, ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় আটক এক মাদকসেবীকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

 

পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা, মাদকমুক্ত সমাজ গঠন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর