কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে ৩২ জন অসহায়, দুস্থ ও মেধাবী শিক্ষার্থীকে চার লাখ ১২ হাজার টাকা মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল বুধবার (২৮ অক্টোবর) বিকেলে সাংবাদিক কাঙাল হরিনাথ মজুমদার স্মৃতিজাদুঘরের মিলনায়তনে বৃত্তি প্রদান অন্ষ্ঠুানের আয়োজন করে দি অপটিমিস্টস এর কুষ্টিয়া জেলা শাখা।
কুমারখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল মালেকের সভাপতিত্বে এবং দি অপটিমিস্টস এর কুষ্টিয়া শাখার পরিচালক আশিকুল ইসলাম চপলের ব্যবস্থাপনায় অন্ষ্ঠুানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাজমুল হক, কুমারখালী সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান জিল্লুর রহমান মধু, কুমারখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী প্রফেসর হাফেজ মাওলানা জ্লুফিকার আলী, কবি ও নাট্যকর লিটন আব্বাস সহ অন্যান্যরা।
অন্ষ্ঠুানে বক্তারা বলেন, দারিদ্র্যতা কোনো অভিশাপ নয়। বরং মেধা ও যোগ্যতার প্রমাণ দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। দি অপটিমিস্টস এর বৃত্তি প্রদানকে স্বাগত জানিয়ে বক্তারা আরো বলেন, অসহায়, দুস্থ ও মেধাবীদের এগিয়ে নিতে দি অপটিমিস্টস এর মতো অন্যান্য সংগঠনকে এগিয়ে আসতে হবে।
জানতে চাইলে দি অপটিমিস্টস এর কুষ্টিয়ার পরিচালক আশিক্লু ইসলাম চপল জানান, অসহায়, দুস্থ ও সমাজে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মেধা বিকাশ ও ঝরে পড়া রোধে ৩২ জন শিক্ষার্থীকে চার লাখ ১২ হাজার টাকা বৃত্তিপ্রদান করা হয়েছে।









