বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের বোয়ালদহ এলাকায় একটি কক্ষ থেকে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক পুরুষ ও চার নারীকে আটক করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা তাঁদের আটক করে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে থানা হেফাজতে নেয় পুলিশ। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে দণ্ডবিধির ২৯০ ধারায় মামলা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বোয়ালদহ এলাকার একটি কক্ষে অবস্থানকালে স্থানীয় বাসিন্দারা ওই পাঁচজনকে আটক করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের হেফাজতে নেয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুষ্টিয়া শহরের আমলাপাড়া এলাকার নিতাই অধিকারীর ছেলে প্রশান্ত অধিকারী মানব, হাটশ হরিপুর ইউনিয়নের বোয়ালদহ নতুনপাড়া এলাকার সাইদুর রহমানের মেয়ে শ্রাবণী আফরিন, শহরের মিললাইন এলাকার অজয় কুমার রায়ের মেয়ে অন্তি রানী রায়, টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাগজান গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে সাথী খাতুন ওরফে সিমরান এবং কুষ্টিয়ার মিরপুর উপজেলার মশান গ্রামের রওশন উদ্দিনের মেয়ে রজনী খাতুন।
কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে দণ্ডবিধির ২৯০ ধারায় মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।









