কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে টুর্নামেন্টের খেলা শুরু হয় এবং বিকেলে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

 

ফাইনালে সরকারি কলেজের কেমিস্ট্রি টিম জুগিয়া টিমকে ৬ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

 

টুর্নামেন্টের উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের সাবেক ভিপি ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম উল হাসান অপু। তিনি টুর্নামেন্টের উদ্বোধন করেন এবং ফাইনাল খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

 

এ সময় অ্যাডভোকেট শামিম উল হাসান অপু বলেন, “এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। তাই পড়াশোনার পাশাপাশি তরুণদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করা উচিত।”

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর