কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার তিন

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯৮ বোতল এস্কাফ, দুটি পুরোনো মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন ও নগদ ১১ হাজার ১১০ টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প।

 

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গাবতলীপাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. ওলি আহম্মেদ ওরফে কাজল (২৮), গোকুলপুর এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. আব্দুল আউয়াল (৫২) এবং মালেন্দাহ এলাকার মো. শমসের আলীর ছেলে মো. মেরাজুল ইসলাম (৪০)।

 

গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বারোদাগ গ্রামে লালন শাহ সেতুর গোলচত্বরসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। স্থানীয় একটি মুদি দোকানের সামনে পাকা সড়কের ওপর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে এসআরবির দেওয়া তথ্যসূত্রে জানা গেছে।

 

অভিযানে তাঁদের কাছ থেকে ৯৮ বোতল এস্কাফ, দুটি নিবন্ধিত পুরোনো মোটরসাইকেল, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুটি বাটন মোবাইল ফোন এবং মাদক বিক্রির অর্থ হিসেবে উল্লেখ করা নগদ ১১ হাজার ১১০ টাকা জব্দ করা হয়।

 

এসআরবি-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

 

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ভেড়ামারা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর