কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দুই রেলস্টেশন পরিদর্শনে সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কোর্ট ও বড় রেলস্টেশন পরিদর্শন করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। গতকাল বুধবার (২১ অক্টোবর) দুপুরে তিনি স্টেশন দুটি পরিদর্শন করেন এবং উন্নয়ন ও সংস্কারকাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

 

প্রথমে কুষ্টিয়া কোর্ট রেলস্টেশনের প্ল্যাটফর্ম পরিদর্শন করেন সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। এ সময় স্টেশনটির চলমান সংস্কারকাজের অগ্রগতি পর্যালোচনা করেন তিনি। সংস্কারকাজের গুণগত মান বজায় রেখে দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

 

পরে কুষ্টিয়া বড় রেলস্টেশন পরিদর্শন করেন তিনি। এ সময় স্টেশনটি আধুনিকায়ন ও রিমডেলিংয়ের মাধ্যমে আরও যাত্রীবান্ধব করে গড়ে তোলার আশ্বাস দেন সংসদ সদস্য।

 

পরিদর্শনকালে স্টেশন দুটির উন্নয়ন ও সংস্কারকাজের মাধ্যমে রেলযাত্রীদের সেবার মান বাড়ানো এবং যাতায়াতের সুযোগ-সুবিধা উন্নত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

 

স্থানীয় রেলযাত্রীদের প্রত্যাশা, স্টেশন দুটির সংস্কার ও আধুনিকায়নের কাজ যথাযথভাবে সম্পন্ন হলে যাত্রীসেবার মান বাড়বে এবং রেলপথে যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর