কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিচ্ছন্ন অভিযান

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সাপ্তাহিক ছুটির দিনে ক্যাম্পাস পরিচ্ছন্ন অভিযান পরিচালিত হয়েছে। গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ পরিচ্ছন্ন অভিযান পরিচালিত হয়। স্বেচ্ছায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের এই আয়োজনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর নাজমুল হুদা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হোসনে মোবারক, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মারফত আফ্রিদী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোছাঃ জুলেখা খাতুন, সাংবাদিক সাইদুর রহমান প্রমুখ।

কার্যক্রম পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কাজী মোঃ রোকনুজ্জামান। অতিথিরা বলেন, আজকের এই ক্যাম্পাস পরিচ্ছন্ন অভিযানের মাধ্যমে আমরা শুধু ময়লা পরিষ্কার করব না, বরং আমাদের মনের ভেতরের ময়লা-অর্থাৎ অসচেতনতা ও উদাসীনতাকেও দূর করব। সুন্দর ও বাসযোগ্য একটি পৃথিবী গড়তে হলে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। আসুন, আমরা হাত মেলাই, সচেতন হই এবং একটি সবুজ, সুন্দর ও পরিচ্ছন্ন সমাজ গড়ে তুলি। ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি বসত বাড়ীর আঙ্গিনাও পরিচ্ছন্ন করতে হবে। তাহলেই এই দেশটাকে পরিচ্ছন্ন দেশ হিসেবে বিশ্বের দরবারে দাড় করানো সম্ভব হবে। 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর