বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) রাশেদ খাঁনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ। গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া সফর শেষে সার্কিট হাউসে অবস্থান করে রাশেদ খাঁন। বিকেল ৪টার দিকে জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক এর নেতৃত্বে অন্যান্য নেতাকর্মী সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন। এসময় কেন্দ্রীয় গণঅধিকার নেতা তিয়াস উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে আব্দুল খালেক কুষ্টিয়ার সার্বিক পরিস্থিতি, চলমান রাজনৈতিক কর্মকাণ্ড এবং জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় কুষ্টিয়ার উন্নয়ন, জনসম্পৃক্ততা এবং রাজনৈতিক পরিবেশ নিয়েও আলোচনা হয়। এসময় রাশেদ খাঁন কুষ্টিয়ার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে সম্পৃক্ত থেকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। সৌজন্য সাক্ষাৎকালে কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।









