কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেল দুর্ঘটনায় রেবেকা খাতুন (৫৪) নামে এক স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের লেকভিউ হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেবেকা খাতুন (৫৪) সে  চাঁপাইনবাবগঞ্জের জেলার গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যানিটারি ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তাঁর স্বামী তুষার আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাজশাহী বিভাগের চারজন স্যানিটারি ইন্সপেক্টর কুষ্টিয়ার খোকসা উপজেলায় এক সহকর্মীর কবর জিয়ারত করতে আসেন। কবর জিয়ারত শেষে দুপুরে খাবার খেয়ে তারা মোটরসাইকেলে যোগে খোকসা থেকে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা দেন। সন্ধ্যার দিকে তারা ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের লেকভিউ হোটেলের সামনে পৌঁছালে তুষার আলীর চালানো মোটরসাইকেলটি হঠাৎ স্লিপ কেটে রাস্তার উপরে পড়ে যায়। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা রেবেকা খাতুন ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা  দ্রুত তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় রেবেকা খাতুনের মাথায় হেলমেট ছিল না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত  ডাক্তার মিজানুর রহমান বলেন মোটরসাইকেল পড়ে তার মাথার পিছনে আঘাতপ্রাপ্ত হয় রক্তক্ষরণ হয় এই কারণে তার মৃত্যু হয়েছে হাসপাতালে আসার আগেই রাস্তার মধ্যে মারা গেছে এ ঘটনায় সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মহাসড়কে মোটরসাইকেল চালানোর সময় চালক ও আরোহী উভয়েরই হেলমেট পরিধানসহ অতিরিক্ত সতর্ক থাকা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।  

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর