কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া সীমান্তে ভারতীয় ডেক্সামেথাসন ও বিড়ি উদ্ধার

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে ছয় লাখ চার হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট ও পাতার বিড়ি উদ্ধার করেছে বিজিবি। গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৫টা ১০ মিনিটের দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গরুরা মিস্ত্রিপাড়া কবরস্থান এলাকায় এ অভিযান চালানো হয়। বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রাগপুর বিওপির একটি চৌকস টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় দুই হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৮০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত এসব মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যের আনুমানিক সিজার মূল্য ছয় লাখ চার হাজার ৪০০ টাকা। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের অনুপ্রবেশ, চোরাচালান ও অবৈধ পারাপারসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর