কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ফিলিপনগর ইউপি নির্বাচন; গণসংযোগে চেয়ারম্যান প্রার্থী আব্দুস সবুর সাদ্দাম

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৩ নম্বর ফিলিপনগর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সবুর সাদ্দাম। গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রচারণায় নামেন তিনি।

এ সময় ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করে ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, ভোট প্রার্থনা এবং লিফলেট বিতরণ করেন আব্দুস সবুর সাদ্দাম। প্রচারণার অংশ হিসেবে দফাদারপাড়া, সাদিপুর বাজার, বাহিরমাদি, সদরঘাট থেকে গোয়ালবাড়ি, চরসাদীপুর, ইসলামপুর, কেরানীপাড়া, সিরাজনগর টোলপাড়া, কামারপাড়া, দারোগার মোড় ও আবেদের ঘাটসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় ভোটারদের কাছে নিজের নির্বাচনী পরিকল্পনা তুলে ধরে সমর্থন ও ভোট প্রার্থনা করেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সবুর সাদ্দাম।

নেতাকর্মীরাও তার পক্ষে লিফলেট বিতরণ ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। প্রচারণাকালে আব্দুস সবুর সাদ্দাম বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে ফিলিপনগর ইউনিয়নের জনগণের জননিরাপত্তা নিশ্চিত করাকে তিনি অগ্রাধিকার দেবেন। ইউনিয়ন পরিষদ এলাকায় দুর্নীতি, মাদক ও সন্ত্রাস দমনে সর্বোচ্চ ভূমিকা রাখার প্রতিশ্রুতিও দেন তিনি।

তিনি আরও বলেন, সরকারি বরাদ্দ ও জনগণের জন্য নির্ধারিত সব সুযোগ-সুবিধা স্বচ্ছতার সঙ্গে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কাজ করার কথাও জানান তিনি। নির্বাচনকে সামনে রেখে ফিলিপনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রার্থীদের গণসংযোগ ও নির্বাচনী তৎপরতা ক্রমেই বাড়ছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর