কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া সদর উপজেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কুষ্টিয়া সদর উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর দলটির প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ বছরে কেন্দ্রীয় বিএনপি ৫দিন ব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছেন। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কস্থ বটতৈল মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপি সভাপতি ইসমাইল হোসেন মুরাদ ও স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব।

সার্বিক সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন।

বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সদর উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মাজেদ ও সদস্য সচিব মনিরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল বাদশা, জেলা ছাত্রদলের আহবায়ক মোজাক্কির রহমান রাব্বি, সিনিয়র যুগ্ম আহবায়ক জামির হোসেন, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক সোহাগ হোসেন, সদস্য সচিব শাহরিয়া আল মামুন, সিনিয়র যুগ্ম আহবায়ক সজিব হোসেন প্রমূখ।

এছাড়া ১৩টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের কয়েকশো নেতাকর্মী অংশ নেয়।

এসময় অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি সাধারণ মানুষের সাথে কাজ করেছেন, খাল খননে তিনি নিজ হাতে কাজ করছেন। তার আদর্শে আমাদের চলতে হবে। জিয়াউর রহমান কখনো মিথ্যা কথা বলেনি, দুর্নীতি করেনি। অন্যায়কে কখনো প্রশ্রয় দেননি। কিন্তু আমরা কি করছি, বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত হচ্ছি।

নিজেদের মধ্যে হানাহানি সৃষ্টি করছি। এখনো সময় আছে যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী তারা সঠিক পথে চলেন। আমরা যদি সঠিক পথে না চলি দল ধ্বংস হয়ে যাবে। দলকে টিকিয়ে রাখা, দেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরো বলেন, যারা দীর্ঘ ১৭বছর জেল খেটেছে, অত্যাচারিত হয়েছে তাদেরকে মূল্যায়ন করতে হবে। আওয়ামী লীগের লোক নিয়ে দলকে ভারি করা যাবে না। আওয়ামী লীগের কেউ যোগদান করতে চাইলে তাদেরকে সামনে না এনে পিছনে রাখুন। আগামী দিনে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে দ্বিধাদ্বন্দ্ব ভূলে না গেলে আবারো ভরাভুবি হবে।

এখনো সময় আছে আপনারা সাবধান হোন। সৎ, আদর্শবান হলে সকলে মূল্যায়ন করবে। একজন সৎ ব্যক্তি হাজার ব্যক্তির সমান। আমরা সৎ নেতা চাই, যারা কষ্ট করেছে তারা সামনে থাকবে, আর যারা নতুন আসবে তারা পেছনে থাকবে। আগামী দিনে দেশ ও জাতীর কল্যানে সকলে ঐকবদ্ধ হয়ে দেশ নায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সুন্দর সমাজ গড়ে তুলতে হবে।

প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত করেছিলেন। এ দেশে যত বড় বড় অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, সবই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, জিয়া পরিবার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত ধরে। এ দেশের মানুষের কর্মসংস্থান হয়েছে, মানুষ ব্যবসা বানিজ্য করার অধিকার পেয়েছে, দেশের সার্বিক সকল উন্নয়ন হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, জিয়া পরিবার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত ধরে। ৭৫ পরবর্তী সময়ে এদেশের তরুনদের কোন কাজ ছিলো না, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন।

৭৫ পরবর্তী সময়ে এক নায়েকতন্ত্র শাসন হতো, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের পাশে থেকে তাদের অধিকার নিশ্চিত করতে কাজ করছেন। তারই ফলশ্রুতিতে দেশে বাক স্বাধীনতা আছে, সংবাদপত্রের স্বাধীনতা আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীর ক্ষমতায়ন করেছেন। নারীদের কর্মসংস্থান, সংসদে সংরক্ষিত আসন, ইউনিয়ন পর্যায়ে মেম্বারশিপ, পৌরসভায় সংরক্ষিত নারী কাউন্সিলর পদ সৃষ্টি করে দেশের উন্নয়নে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করেছেন তিনি।

এদেশে যত বড় বড় উন্নয়ন হয়েছে সবই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত ধরে। আমাদের নেতা দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান যে কথা দিয়েছিলেন তা ইতিমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। গত ২০২৪ সালের ৫ আগস্টের পরে দেশের মানুষের সাথে নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর