কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা 

বিশেষ প্রতিনিধি ॥ আগামী স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি ও করণীয় নির্ধারণে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখা। গতকাল রবিবার (৩০ আগস্ট) জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হাকিম। সভা পরিচালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুহাঃ আরিফুজ্জামান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান। এছাড়াও জেলা শাখার অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ ও বিভিন্ন উপজেলা শাখার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ফজলুর রহমান বলেন, “ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য মাঠ পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে হবে।

আগামী স্থানীয় নির্বাচনে জনগণের সেবার মাধ্যমে দলের আদর্শকে তুলে ধরতে হবে।” সভায় আগামী স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ, সাংগঠনিক প্রস্তুতি ও মাঠপর্যায়ের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণ করা হয়।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর