কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

টাপেন্টাডলসহ দুই যুবককে আটক করল এলাকাবাসী

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় মাদকসহ মোহাম্মদ জাহিদ ও সাব্বির নামে দুই যুবককে আটক করেছে এলাকাবাসী। গতকাল শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পরপরই শহরের হরিশংকরপুর ঘরবাগান জামে মসজিদসংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক জাহিদ (৩০) কুষ্টিয়া শহরের হরিশংকরপুর এলাকার আব্দুর সামাদের ছেলে এবং সাব্বির (১৯) একই এলাকার লালটু শেখের ছেলে। স্থানীয়রা জানান, মাদকসহ তাদের আটক করার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৯ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। কু

ষ্টিয়া মডেল থানা পুলিশ ২৯ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল। এলাকাবাসীর ভাষ্য, দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ রয়েছে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এলাকাবাসীকে আরও সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। মাদক একটি পরিবার, সমাজ ও প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। তাই মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর