খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২ই আগস্ট ২০২৬, ১:৪৫ এএম

বিশেষ প্রতিনিধি ॥ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মিরা। গতকাল শনিবার (১ আগষ্ট) বাদ আসর সাদ্দাম বাজার মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে একতারা মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং ন্যায়, ইনসাফ, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।
কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর এ কে এম আলী মহসিনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দলটির জেলা শাখার নায়েবে আমীর ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল গফুর, কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সংসদ সদস্য মোঃ আফজাল হোসেন প্রমুখ। এসময় জেলা জামায়াতের সেক্রেটারী এনামুল হক, সাবেক সেক্রেটারী সুজাউদ্দিন জোয়ার্দ্দার সহ দলটির জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং গণভোটের রায়কে সম্মান জানাতে হবে। একই সঙ্গে জুলাই গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করার দাবি জানান তারা। অন্যথায় জনগণের দাবি আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে বলে তারা জানান।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য