কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

হিউম্যান রাইটস জার্নালিস্ট নেটওয়ার্ক কুষ্টিয়ার সভাপতি দেবাশীষ দত্ত-সাধারণ সম্পাদক আনিস মন্ডল

বিশেষ প্রতিনিধি ॥ মানবাধিকার ও সাংবাদিকদের সমন্বয়ে গঠিত হিউম্যান রাইটস জার্নালিস্ট নেটওয়ার্ক (ঐজঔঘ) কুষ্টিয়া জেলা শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশনের সহায়তায় নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, বেসরকারি টেলিভশন চ্যানেল নাইন ও জাতীয় দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীষ দত্ত।

কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাতীয় ইংরেজি দৈনিক ডেইলি স্টারের কুষ্টিয়া প্রতিবেদক আনিস মন্ডল। এছাড়া ১৯ সদস্যবিশিষ্ট এ কমিটিতে সাংবাদিক, মানবাধিকারকর্মী ও সমাজসেবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির সভাপতি দেবাশীষ দত্ত বলেন, “মানবাধিকার রক্ষা ও মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমরা নিরপেক্ষভাবে কাজ করব। সকল সদস্যকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও গতিশীল ও জনমুখী করে তোলা হবে।” সাধারণ সম্পাদক আনিস মন্ডল বলেন, “সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।

মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সচেতনতা বৃদ্ধি এবং ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোই হবে আমাদের অন্যতম প্রধান অঙ্গীকার।” নবগঠিত কমিটির সদস্যরা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা মানবাধিকার সুরক্ষা, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং সমাজে ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সাইদুর রহমান এই কমিটির অনুমোদন দিয়ে বলেন,মানবাধিকার রক্ষায় সকল পেশাজীবী ও সংগঠনের যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমি আশা করি সংবাদ কর্মীদের নিয়ে গঠিত এ সংগঠনটি মানবাধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা রাখবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর