কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ইয়াবা নিয়ে খাজানগরের মুজাই ড্রাইভার সহ আটক ৫ 

বিশেষ প্রতিনিধি ॥ কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কুষ্টিয়ার খাজানগরের মুজাই ড্রাইভার সহ ৫ জনকে আটক করা হয়েছে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে একটি যানবাহনে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৮০ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের গডফাদার কে বা কারা তা জানাননি। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, মাদক নির্মূল ও পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তাদের গডফাদার কারা সে বিষয়ে অনুসন্ধান শুরি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।  এদিকে খাজানগরের মুজাই ড্রাইভার মাদকের বিশাল চালান নিয়ে আটক হওয়ায় নতুন করে গুঞ্জন শুরু হয়েছে এ এলাকার মাদকের গডফাদার -ডিলারদের ঘিরে। যখন যে দল ক্ষমতায় আসে এলাকার মাদকের গডফাদাররা দলীয় ছত্রছায়ায় তাদের মাদকের ব্যবসা চালিয়ে আসছে। ইতিপূর্বেও খাজানগরের কয়েকজন প্রভাবশালী রাইস মিল মালিকের ট্রাক থেকে মাদক উদ্ধারের ঘটনা ঘটেছে।

কেউ কেউ হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। এর সাথে শুধু  ট্রাক চালক-হেলপার জড়িত নাকি মিল মালিক জড়িত এ নিয়েও জনমমে নানা প্রশ্ন দেখা দিয়েছে। পাশাপাশি এ সময়ে সঠিক তদন্তের মাধ্যমে এলাকার মাদকের গডফাদারদের মুখোশ উন্মোচন করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন সচেতন মহল।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর