বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির উদ্যোগে নবীন নেতৃবৃন্দকে বরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২১মে) দুপুর ৩টার দিকে জেলা আইনজীবী সমিতির পদ্মা ভবনের মিলনায়তনে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট শেখ মুহাম্মদ আবু সাঈদ। এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা জাজ শীপের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ এনায়েত কবীর সরকার। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফিরোজ মামুন। স্বাগত বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এস এম শাতিল মাহমুদ।
উপস্থাপনায় ছিলেন লাইব্রেরী সম্পাদক এ্যাডভোকেট এনামুল হক ও সাবেক লাইব্রেরী সম্পাদক এ্যাডভোকেট সোহেলী পারভীন ঝুমুর। অনুষ্ঠানের শুরুতে নবাগত আইনজীবীদের ফুলের শুভেচ্ছা জানানো হয়। পরে কালো কোর্ট, গাউন ও ক্রেস্ট প্রদান করা হয়। দিয়ে বরণ করে নেওয়া হয়। ২য় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আইন পেশা অত্যন্ত মর্যাদাপূর্ণ ও দায়িত্বশীল একটি পেশা। নবীন আইনজীবীদের সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার মাধ্যমে মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করতে হবে। এছাড়া অন্য বক্তারা আইনের সঠিক চর্চা ও মানবিক মূল্যবোধ ধারণের ওপর গুরুত্বারোপ করেন।
