দৌলতপুরে ৪ কেজি গাঁজা সহ আশরাফুল আটক - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে ৪ কেজি গাঁজা সহ আশরাফুল আটক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ১৪, ২০২৩
দৌলতপুরে ৪ কেজি গাঁজা সহ আশরাফুল আটক

কুষ্টিয়া দৌলতপুরে ৪ কেজি গাঁজা সহ আশরাফুল কে আটক করেছে থানা পুলিশ। আশরাফুল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মথুরাপুর ইউনিয়নের মহাদেব পুর গ্রামের নিজাম উদ্দিন এর ছেলে।

দৌলতপুরে ৪ কেজি গাঁজা সহ আশরাফুল আটক

দৌলতপুরে ৪ কেজি গাঁজা সহ আশরাফুল আটক

দৌলতপুরে ৪ কেজি গাঁজা সহ আশরাফুল আটক

এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, মঙ্গলবার রাতে দৌলতপুর থানা পুলিশ একটি অভিযানিক দল, এস আই সেলিম রেজা, এস আই মিরাজ, এস আই সাব্বির সহ সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় ওয়ারেন্ট তামিল, অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে তিনজন ব্যক্তি যোগসাজশে একটি স্কুল ব্যাগে করে অবৈধ মাদকদ্রব্য নিয়ে আসছে।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানিক দল তারাগুনিয়া বাজার এলাকা পৌছালে ২ জন ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। পরে একটি স্কুল ব্যাগ সহ একজন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। এবং তারাগুনিয়া বাজারে উপস্থিত এলাকাবাসীর উপস্থিতিতে তার কাছে থাকা স্কুল ব্যাগ তল্লাশি করিলে ব্যাগে থাকা চার পোটলা গাঁজা উদ্ধার হয় । এবং এলাবাসীর উপস্থিতিতে পরিমাপ করে চার পোটলা তে চার কেজি গাঁজা আছে নিশ্চিত হয়। এ বিষয়ে দৌলতপুর থানায় একটি মামলা হয়েছে।

আরও পড়ুন: