সাধারণ খেটে খাওয়া মানুষ বিএনপির ভরসা: মেহেদী রুমী - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সাধারণ খেটে খাওয়া মানুষ বিএনপির ভরসা: মেহেদী রুমী 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ১, ২০২৬

কুমারখালী প্রতিনিধি ॥ বিএনপি গণমানুষের দল। সাধারণ খেটে খাওয়া মানুষ বিএনপি’র ভোট ব্যাংক। আসন্ন সংসদ নির্বাচনে সকলেই সকাল সকাল  ভোট কেন্দ্রে যাবেন, সেই সাথে অন্যদেরও ভোটকেন্দ্রে যেতে উৎসাহিত করবেন। গতকাল শনিবার (৩১ জানুয়ারি) রাতে গোসাইডাঙ্গি ঈদগাহ মাঠে আমবাড়িয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি জাহিদ বিশ্বাসের সভাপতিত্বে এক জনসভায় কুমারখালী খোকসার ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী একথা বলেছেন।

তিনি আরো বলেছেন, আগামী ১২ ই ফেব্রুয়ারি ধানের শীষে আপনার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমাকে আপনাদের প্রতিনিধি নির্বাচিত করে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন। জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খোকসা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান,সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপন,  সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলী, পৌর বিএনপি সভাপতি মুন্সির রশিদ রেজা বাজুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ।