র্যাবের অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সুজন মন্ডল গ্রেফতার
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সুজন মন্ডল কে গ্রেফতার করা হয়েছে। সুজন মন্ডল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার চর সোনাতলা গ্রামের মৃত সাদেক মন্ডলের ছেলে।

র্যাবের অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সুজন মন্ডল গ্রেফতার
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-৪, সিপিসি-২ এবং র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের যৌথ অভিযানে গত ১০ এপ্রিল ২০২৩ ইং তারিখ বিকাল ০৪:০০ ঘটিকায় ‘‘ঢাকা জেলার আশুলিয়া থানাধীন নবীনগর এলাকায় হতে’’ কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মামলা নং-৩৩, তারিখ-২৩ জুলাই ২০১৮, জিআর নং ৩০৯/১৮, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৩(খ) এর যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ সুজন মন্ডল কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব সূত্রে জানানো হয়েছে।

