কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী সাইফুল সরদার গ্রেফতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী সাইফুল সরদার গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ১৫, ২০২৩
কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী সাইফুল সরদার গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ৩৭৫ পিস নেশা জাতীয় টাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী সাইফুল সরদার (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। সাইফুল সরদার কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার জয়ভোগ এলাকার সামছুদ্দিন চৌকিদারের পুত্র।

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী সাইফুল সরদার গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী সাইফুল সরদার গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী সাইফুল সরদার গ্রেফতার

র‌্যাব সূত্রে জানাযায়, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী সিনিঃ এএসপি মোঃ গোলাম ফারুক এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ১৪ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ রাত ০৭:৪০ ঘটিকার সময় “কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন জয়ভোগ গ্রামে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সাইফুল সরদার কে গ্রেফতার করা হয়।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

উক্ত অভিযানে ৩৭৫ পিস টাপেন্টাডল ট্যাবলেট যাহার মূল্য আনুমানিক ৫৬,২৫০/-(ছাপ্পান্ন হাজার দুইশত পঞ্চাশ) টাকা জব্দ করা হয়।

পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিকে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন: