নৌকার বিজয় সুনিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : সদর উদ্দিন খান - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

নৌকার বিজয় সুনিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : সদর উদ্দিন খান

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ১৫, ২০২৩
নৌকার বিজয় সুনিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : সদর উদ্দিন খান

শুক্রবার (১৪ জুলাই) কুষ্টিয়ার খোকসা পৌরসভা প্রাঙ্গনে খোকসা উপজেলার ৯টি ইউনিয়নের আওয়ামীলীগ এবং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় করেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান।

নৌকার বিজয় সুনিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : সদর উদ্দিন খান

নৌকার বিজয় সুনিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : সদর উদ্দিন খান

নৌকার বিজয় সুনিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : সদর উদ্দিন খান

মতবিনিময়কালে আওয়ামীলীগ নেতা কর্মিদের সাথে দলীয় বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন এবং সেই সাথে দলের অভ্যন্তরের বিভিন্ন সমস্যা জেলা আওয়ামীলীগের সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খানকে অবহিত করেন।

এছাড়াও তিনি প্রতিটি ইউনিয়নে চলমান উন্নয়নমূলক কর্মকান্ডের খোঁজ খবর নেন এবং আগামীতে দিনগুলোতে কিভাবে উন্নয়নের ধারা অব্যাহত রাখা যায় সেই বিষয়ে উপস্থিত নেতা কর্মিদের দিক নির্দেশনা দেন ।

মতবিনিময় কালে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খাঁন বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অব্যাহত রাখতে মান অভিমান ভূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকায় বিজয় সুনিশ্চিত করতে মাঠে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, নৌকার বিজয় ছাড়া এই দেশের উন্নয়ন হয় না। স্বাধীনতা বিরোধীরা রাজনীতি করে দেশ লুটে খাওয়ার জন্য। তারা যতই চেষ্টা করুক না কেন, দেশের জনগণ জানে নৌকায় ভোট না দিলে দেশ আবারও তলাবিহীন ঝুড়িতে পরিণত হবে। দেশের ভোটারই নৌকার প্রধান চালিকা শক্তি। নৌকা গণতন্ত্রের কথা বলে, নৌকা দেশের উন্নয়নের জন্য কাজ করে, নৌকা জনগণের ভাগ্যের উন্নয়নে বদ্ধপরিকর। তাই দেশের সার্বিক উন্নয়নে নৌকায় ভোট দেওয়ার কোন বিকল্প নাই ।