বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-৩ আসনের অন্তর্গত শহরের ১৬ নং ওয়ার্ডে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী ও জেলা বিএনপি সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার এর নির্বাচনী প্রচারণা সম্পর্কিত জনসভার আয়োজন করা হয়। গতকাল শনিবার (২২ নভেম্বর) বিকেল ৪ টার দিকে শহরের মঙ্গলবাড়িয়া বাজারে ১৬ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা বিএনপি আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি সদস্য সচিব ও কুষ্টিয়া-৩ আসনে ধানের শীষের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন পৌর বিএনপির সাধারন সম্পাদক কামাল উদ্দিন, জেলা বিএনপি সদস্য আব্দুল মঈদ বাবুল। জেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান সুমন। এছাড়া উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সদস্য আবু তালেব, পৌর যুবদলের সদস্য সচিব জিল্লুর রহমান জনি প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আতিয়ার রহমান ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দুলাল।
উপস্থাপনা করেন ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন। অনুষ্ঠানে সার্বিক কাজে সহযোগিতা করেন ১৬ নং ওয়ার্ড বিএনপি সদস্য তাজিম, টমাস, জিয়া, মামুন, সাইদুল, মোমীন, রবিউল, মোতালেবসহ অন্যান্য নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী।
এসময় জেলা বিএনপি আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, বিগত ১৭ বছরের লাঞ্চনা, বঞ্চনা, অত্যাচার নির্যাতন অপমান নির্বারন করার একটাই রাস্তা, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে দলবদ্ধ ভাবে, পারিবারিক ভাবে সমস্ত মানুষকে ভোট মূখী হয়ে, গত সময়ের দুঃখ ভোলার পথ হচ্ছে নির্বাচনে অংশ নেওয়া এবং পচ্ছন্দের প্রার্থী ও পচ্ছন্দ মতো প্রতীকে ভোট দেওয়া। এরই আলোকে ধানের শীষ প্রতীকে আপনারা কেনো ভোট দিবেন তা বলতে চাই। বিগত আমলে তিনবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পাক-হানাদার বাহিনীদের বিরুদ্ধে স্বাধীনতার ঘোষণা দিয়ে, বাংলাদেশ নামে একটি ভূখন্ড জন্ম দেওয়ার অন্যতম প্রধান কারিগর।
রাষ্ট্র আমরা তৈরী করেছি, রাষ্ট্র আমরা পরিচালনা করেছি। রাষ্ট্র পরিচালনার যে জ্ঞান গর্ব চিন্তা ভাবনা, যেহেতু ফ্যাসিবাদ নেই, দালাল স্বৈরাচার নেই, তাহলে ভোটের দাবিদার আমরা। বিগত সময়ে আওয়ামী লীগের যারা দালালি করেছে তারা ধর্মের দোহায় দিয়ে, বেহেস্তের টিকিট বিক্রি করে, কখনো নানান কায়দায় ছলনা করে, ইয়ানত নিয়ে, খিয়ানত নিয়ে মানুষকে উদ্বুদ্ধ করে রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই। রাষ্ট্র গঠনে যাদের কোন ভূমিকা নেই, তারা ১৮ কোটি মানুষের দেশ কিভাবে পরিচালনা করবে? দেশ পরিচালনার অভিজ্ঞতা বিএনপির আছে।
আপনারা যে খেলাফতের স্বপ্ন দেখেন, ঐ খেলাফতের সময় এখনো আসেনি। বাংলাদেশে কাঠামোগতভাবে যে ধ্বংসের লিলা, প্রশাসন বলেন, আমলাতন্ত্র বলেন, অর্থনৈতিক, সংস্কৃতি বলেন, সমস্ত সেক্টরে ধ্বংস করেছে আওয়ামী ফ্যাসিস সরকার। এই ধ্বংস স্তুপ থেকে রাষ্ট্রকে পুনরায় সংস্কার করতে আগামী নির্বাচনে ধানের শীষের বিকল্প নেই। কারন দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপি যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে, সেই দাবি বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন। এর জন্য কুষ্টিয়া-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।
এছাড়া কুষ্টিয়া-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, বিগত ২০১৪ সালে আমাকে জনগন উপজেলা চেয়ারম্যান বানিয়েছিলো। উপজেলা চেয়ারম্যান থাকাকালীন আপনাদের কথা চিন্তা করে উন্নয়নের চেষ্টা করেছি। কিন্তু প্রথম ৬ মাস পরবর্তী আমাকে সাসপেন্ড করেছিলো। আমার নামে গায়েবি মামলা দেওয়া হয় এবং ৫ বছর আওয়ামী ফ্যাসিসদের সাথে যুদ্ধ করে টিকে ছিলাম।
কিন্তু ওই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার ও তার দোসররা আমাকে কোন ভাবে সঠিক কাজ করতে দেয়নি। ওই সময়ে যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, তাদের কাছে আপনারা জানতে চাইবেন আমার নামে কোন অভিযোগ আছে কি’না। আমি চেষ্টা করেছি দুর্নীতিমুক্ত সমাজ গড়তে, কিন্তু আওয়ামী দোসরদের অত্যাচারে সম্ভব হয়নি।
আমার পরে আর একজন উপজেলা চেয়ারম্যান হয়েছিলো, আপনারা জানেন ওই চেয়ারম্যান আতা দায়িত্ব নেওয়ার পর সাড়ে ৩ বছর পার হলে তার বিরুদ্ধে ১১শ কোটি টাকার মামলা করেছিলো দুদক। এটা কিন্তু বিএনপি সরকার বা আমরা করি নাই। এটা করেছিলো তাদের সরকার, আওয়ামী সরকারের আমলে ওই উপজেলা চেয়ারম্যানের নামে ১১ শো কোটি টাকার তার স্ত্রী ও সন্তানের নামে মামলা হয়েছিলো।
সততার মাফকাঠিতে যারা উত্তির্ন হয়েছে আপনারা তাদেরকে ভোট দিবেন। বিগত সময়ে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনা করেছে ততবার দেশের উন্নয়ন ও মানুষের অধিকার নিয়ে কথা বলেছে। দেশের উন্নয়নে আগামী নির্বাচনে ধানের শীষের বিকল্প নেই। কুষ্টিয়ার সকল সমস্যা সমাধানে ধানের শীষে ভোট দিন, আপনাদের আশা আকাঙ্খা পূরন হবে ইনশাআল্লাহ।
