কুষ্টিয়ায় শ্রমিক লীগের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষদের মাঝে চিনি সেমাই পোলাও চাউল বিতরণ করা হয় ১৯-৪-২০২৩ রোজ বুধবার বিকাল ৪ ঘটিকার সময় কুষ্টিয়া জেলা মহিলা শ্রমিক লীগের কার্যালয়ে মিল পাড়া আদর্শ কলেজ মোড়ে ঈদ সামগ্রি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বিতরণ কাজে উদ্বোধন করেন জাতীয় শ্রমিকলী কেন্দ্র কমিটির অন্যতম কার্যনির্বাহী সদস্য ও কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আমজাদ আলী খান।

কুষ্টিয়ায় শ্রমিক লীগের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ আলী সহ-সভাপতি আব্দুর রশিদ সহ সভাপতি জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ পলাশ মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম লেবু সহ সাধারণ সম্পাদক বাদশা আলমগীর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস হোসেন প্রচার সম্পাদক আব্দুর রশিদ শহর শ্রমিক লীগের সভাপতি দেওয়ান মাসুদুর রহমান স্বপন সমাজকল্যাণ সম্পাদক মাহবুবুর রহমান সহ সমাজ কল্যাণ সম্পাদক খোমেনী আহমেদ জেলা যুব শ্রমিক লীগের আহবায়ক রাশেদুল হক রাসেল সদস্য সচিব শরিফুল ইসলাম রিপন যুগ্ন আহবায়ক হান্নান শাহ মহিলা শ্রমিক লীগের সুমিত্রা সাহা ও হোসনেয়ারা বেগম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনায় আমজাদ আলী খান তার বক্তব্য বলেন যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা দলীয় শ্রমিক লীগের ইফতারি অনুষ্ঠানকে বাদ দিয়ে আমরা শ্রমিকদের মাঝে চিনি সেমাই ও পোলাও চাউল বিতরণের সিদ্ধান্ত নিয়ে আজকে অসহায় গরিব মানুষের হাতে সীমিত যে সহযোগিতা তুলে দিতে পেরে শ্রমিক লীগ নিজেদের গর্বিত মনে করছে। আমি কুষ্টিয়ার যে সমস্ত শিল্পপতি এবং বিত্তশালী যারা আছেন তাদেরকে বলব আসেন আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়ে অসহায় গরীব মানুষের পাশে দাঁড়ায় সীমিত পরিসরে হলেও এই উদ্যোগটা যেন আমরা সকলে গ্রহণ করি।

