বিশেষ প্রতিনিধি ॥ রোটারি ক্লাব অব কুষ্টিয়ার ১৫তম বার্ষিক সভা ক্লাবের প্রেসিডেন্ট রোটাঃ মোঃ জাহিদুল ইসলাম রনির সভাপতিত্বে গত শনিবার সন্ধ্যায় খেয়া রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। রোটারি প্রত্যয় পাঠ করেন সার্জেন্ট-এট-আর্মস রোটাঃ পিপি মোঃ ফখরুল আলম মিলন। ক্লাবের সেক্রেটারি ও প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ সাব্বির আল আনছারী তার রিপোর্ট দেন। সভার শুরুতে কুষ্টিয়ার কৃতি সন্তান প্রাক্তন রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর মীর আনিসুজ্জামানের মালয়েশিয়ায় আকম্মিক মৃত্যুতে রুহের মাগফিরাত কামনা করে মুনাজাত করেন ক্লাবের পাবলিক ইমেজ কমিটির চেয়ারম্যান রোটাঃ পিপি হাজী মোঃ রফিকুল আলম টুকু।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রোটারি ক্লাব অব ঢাকা বুড়িগঙ্গা’র আইপিপি রোটাঃ প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। ক্লাবের নেতৃবৃন্দ প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন এবং শুভেচ্ছা উপহার দেন। নমিনেটিং কমিটির চেয়ারম্যান রোটাঃ পিপি মোঃ ওবাইদুর রহমান ২০২৬-২৭ সালের বোর্ড অব ডিরেক্টরস ঘোষণা করেন। তাকে সহযোগিতা করেন ইলেকশন কমিশনার রোটাঃ পিপি মোঃ ফরহাদ আলী খান। প্রধান অতিথি রোটাঃ প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ নবনির্বাচিত প্রেসিডেন্ট নমিনি (২০২৭-২৮) রোটাঃ বিশ্বজিৎ সাহা সন্টু, সেক্রেটারি ইলেক্ট (২০২৬-২৭) রোটাঃ এস এম জুবায়ের রেজা ও ট্রেজারার ইলেক্ট (২০২৬-২৭) রোটাঃ পিপি মোঃ ওবাইদুর রহমানকে ফুলেল শুভেচছা জানান।
বক্তব্য রাখেন চার্টার প্রেসিডেন্ট রোটাঃ আশরাফউদ্দিন নজু, আইপিপি রোটাঃ কে এম রুয়াইম রাব্বি, ভাইস প্রেসিডেন্ট রোটাঃ জাহিদ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ মোঃ রাকিবুজ্জামান সেতু, ট্রেজারার রোটাঃ শাহীন উদ্দিন, ক্লাব সার্ভিস ডাইরেক্টর রোটাঃ পিপি কাজী আলো, ইন্টারন্যাশনাল সার্ভিস ডাইরেক্টর রোটাঃ এ্যাডঃ মোসাদ্দেক আলী মনি, সার্ভিস প্রজেক্ট কমিটির চেয়ারম্যান রোটাঃ জয়নাল আবেদীন, রোটাঃ এ এন এম আব্দুল হাই তপো, রোটাঃ এস এম সালাউদ্দিন কাদের শিমন,
রোটাঃ মোঃ সাইদুর রহমান, রোটাঃ জেসমিন হোসেন মিনি, রোটাঃ মোঃ রোকনুজ্জামান নান্টু, রোটাঃ মোঃ বকুল হোসেন, রোটাঃ মোঃ আহসানুল হক আদলু প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ইবি উপাচার্য রোটাঃ প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে রোটারি এক প্লাটফর্ম থেকে অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। মানুষ হিসেবে আমাদের সমাজ থেকে নিতে হবে কম, দিতে হবে বেশি। তাহলেই পৃথিবীটা সবার বাসযোগ্য হয়ে উঠবে।
