প্রেস বিজ্ঞপ্তি ॥ কুষ্টিয়া বিএনপির সিনিয়র নেতা রবিউল হক আর নেই, (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন), তার মৃত্যুতে জেলা বিএনপি গভীরভাবে শোক প্রকাশ করেছে। মরহুম রবিউল পৌর ০৩ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জেলা যুবদলের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি শহরের আমলাপাড়া এলাকার মরহুম লুৎফর রহমানের বড় ছেলে। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে মৃত্যু বরণ করেছেন। তার মৃত্যুতে দলীয় নেতা-কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
কুষ্টিয়া জেলা বিএনপির পক্ষে জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার এক যৌথ বিবৃতিতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বিবৃতিতে বলা হয়, “তিনি ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ ও আদর্শবান নেতা। তার মৃত্যুর মাধ্যমে বিএনপি একজন নিবিড় শুভাকাক্সক্ষীকে হারালো।”মরহুম রবিউল হক দীর্ঘদিন ধরে বিএনপির সাংগঠনিক কাজে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন। তিনি স্থানীয় রাজনীতি, জনসেবা ও সামাজিক কর্মকাণ্ডেও সমানভাবে পরিচিত ছিলেন। দলে তার অভাব অপূরনীয় হয়ে থাকবে। মরহুমকে যেনো আল্লাহ জান্নাতবাসী করে এবং তার পরিবারকে শোক সইবার তৌফিক দান করেন। এদিকে পরিবার সূত্রে জানানো হয়, শুক্রবার রাত ১০টার সময় মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
এদিকে গতকাল রাত ১০টার সময় শহরের আলিয়া মাদ্রাসা মাঠে মরহুম রবিউল হকের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এসময় নামাজে জানাযাতে কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপি আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, জেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান কাজল মাজমাদার, জেলা যুবদলের সাবেক সভাপতি আল আমিন রানা কানাই, পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বশিরুল আলম চাঁদ ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, জেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন।
