কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে যৌন নিপীড়ন মামলার আসামি গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে নারীকে যৌন নিপীড়ন মামলার আসামি মোঃ ইলিয়াস (৩০) কে গ্রেফতার করা হয়েছে। মোঃ ইলিয়াস কুষ্টিয়া জেলার মিরপুর থানার চক এলাকার মোঃ ফরিজুলের ছেলে।

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে যৌন নিপীড়ন মামলার আসামি গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে যৌন নিপীড়ন মামলার আসামি গ্রেফতার
কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে যৌন নিপীড়ন মামলার আসামি গ্রেফতার

র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি আভিযানিক দল গত ০৯ মে ২০২৩ ইং তারিখ রাত ১০:১০ ঘটিকায় ‘‘কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন চক গ্রামে’’ একটি অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে কুষ্টিয়া জেলার মিরপুর থানার মামলা নং-১৭, তারিখঃ ০৯ মে ২০২৩ ইং, ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ১০/৩০ ইচ্ছার বিরুদ্ধে নারীকে যৌন পীড়ন ও উক্ত অপরাধে সহায়তা করার অপরাধ এর ০১ জন এজাহারনামীয় পলাতক আসামি মোঃ ইলিয়াস কে গ্রেফতার করা হয়।

Glive24.com Logo 252x68 px White কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে যৌন নিপীড়ন মামলার আসামি গ্রেফতার

পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর