চাঁদগ্রাম ইউনিয়ন যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার বিকেলে চাঁদগ্রাম চাষীক্লাব মাঠে চাঁদগ্রাম ইউনিয়ন শাখা আওয়ামী যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

চাঁদগ্রাম ইউনিয়ন যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত
অত্র ইউনিয়ন যুবলীগের সভাপতি মসফের আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল কবির, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও রেল বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু দাউদ, উপজেলা যুবলীগের সভাপতি আকরাম হোসেন শামীম, সাধারণ সম্পাদক মানিক মিঞা,উপজেলা যুবলীগের সহসভাপতি আনোয়ার হোসেন গামা, যুগ্ম সম্পাদক আব্দুল আজিজসহ উপজেলা ও চাঁদগ্রাম ইউনিয়ন যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।
