দৌলতপুরে সড়ক দূর্ঘটনায় যুবদল নেতা নিহত : আহত-২ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে সড়ক দূর্ঘটনায় যুবদল নেতা নিহত : আহত-২

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ২৬, ২০২৩
দৌলতপুরে সড়ক দূর্ঘটনায় যুবদল নেতা নিহত : আহত-২

কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দূর্ঘটনায় মাসুদুর রহমান মাসুদ (৩৬) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন ২জন। তবে তাদের পরিচয় পাওয়া যায়।

দৌলতপুরে সড়ক দূর্ঘটনায় যুবদল নেতা নিহত : আহত-২

দৌলতপুরে সড়ক দূর্ঘটনায় যুবদল নেতা নিহত : আহত-২

দৌলতপুরে সড়ক দূর্ঘটনায় যুবদল নেতা নিহত : আহত-২

বুধবার রাত ৭টার দিকে উপজেলার কল্যানপুর জামে মসজিদের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত যুবদল নেতা মাসুদ উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যানপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে এবং সে দৌলতপুর যুবদলের যুগ্মআহ্বায়ক।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার কল্যানপুর জামে মসজিদের সামনে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের পাশে যুবদল নেতা মাসুদসহ ৩জন মোটরসাইকেল দাড় করিয়ে গল্প করছিলেন। এসময় প্রাগপুর গামী একটি যাত্রীবাহী বাসকে ডিম বোঝাই স্যালো ইঞ্জিন চালিত নছিমন সাইড দিতে গিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা যুবদল নেতাসহ ৩জনকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক যুবদল নেতা মাসুদকে মৃত ঘোষণা করেন।

দূর্ঘটনায় আহত অপর ২জন চিকিৎসাধীন রয়েছেন। সড়ক দূর্ঘটনায় বিষয়ে দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, সড়ক দূর্ঘটনায় ৩জন আহত হলে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর একজন মারা গেছেন। আহত ২জন চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন: