মিরপুরে পুষ্টি ও পরিবেশ সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে পুষ্টি ও পরিবেশ সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ৯, ২০২৬

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে স্কুল শিক্ষক, কমিটি ও অভিভাবকদের পুষ্টি ও পরিবেশ সচেতনতা বিষয়ক এক দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে উদ্যোগে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে প্রাণিসম্পদের প্রশিক্ষণ রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহিল কাফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈষিতা আক্তার, মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা কে এম গোলাম মহিউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন মাহফুজুর রহমান, সোনালী ব্যাকের এজিএম শামসুল ইসলাম, পৌরসভার সচিব আব্দুল হান্নান, প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন প্রমুখ।