মিরপুরে কৃত্রিম সার সংকট তৈরির অভিযোগে জরিমানা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে কৃত্রিম সার সংকট তৈরির অভিযোগে জরিমানা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ৪, ২০২৬

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে কৃত্রিম সার সংকট তৈরির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে উপজেলার মালিহাদ ইউনিয়নে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম।

এসময় তিনি বলেন, বাজারে কৃত্রিম সার সংকটের অভিযোগে মালিহাদ ইউনিয়নের বিসিআইসির ডিলার নুরুন্নাহার ও সেলিম মল্লিককে কৃষি বিপণন আইন ২০১৮-এর ১৯ (ঠ) ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এমন অপরাধ না করার জন্য তাদের সতর্ক করা হয়।

এর আগে সোমবার উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মুক্তা ট্রেডার্সে সারের মূল্য বেশি নেওয়ার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এমন অভিযান নিয়মিত কার্যক্রমের অংশ বলে জানিয়েছেন এই কর্মকর্তা। মিরপুর কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।