মানব সেবার দৃষ্টান্ত ছড়িয়ে দিতে হবে সর্বত্র: আব্দুর রউফ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মানব সেবার দৃষ্টান্ত ছড়িয়ে দিতে হবে সর্বত্র: আব্দুর রউফ 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১০, ২০২৪

কুমারখালী প্রতিনিধি ॥ একজন মানুষ হিসেবে মানবসেবা না করতে পারলে মানবপ্রেম না থাকলে রাজনীতি, সমাজনীতি সব অর্থহীন। সুতরাং মানব সেবার এমন দৃষ্টান্ত ছড়িয়ে দিতে হবে সর্বত্র। মানুষে মানুষে দ্বন্দ্ব বিভেদ ভুলে মানবতার কাজ করতে হবে তাহলে কল্যাণ হবে মানবসেবার।  গত শুক্রবার (৮ মার্চ) রাতে কুষ্টিয়ার খোকসা উপজেলার সোমসপুর ইউনিয়নের নিশ্চিন্তবাড়িয়া এলাকায় দু-দিন ব্যাপি মানুষ উৎসব অনুষ্ঠানে উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। দসবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই দমানুষ ভোজলে সোনার মানুষ হবি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে উপজেলার নিশ্চিন্তবাড়িয়া গ্রামে আমদ আলী সাঁইজী সেবা সংঘ ও মানবতাবাদের পাঠশালার উদ্যোগে ৩৪ তম মানুষ উৎসবে প্রধান অতিথি হিসেবে ছিলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক রাশিদ আসকারী,  আমন্ত্রিত অতিথি ছিলেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক রাশিদ আসকারী বলেন, ধর্ম বর্ণ জাতি বিভেদ ভুলে মানব প্রেম মগ্ন না হলে ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যর্থ হতে হবে এবং পৃথিবী বসবাসের অনুপযোগী হয়ে উঠতে পারে। তাই পৃথিবীকে বসবাসের উপযোগী করে গড়ে তুলতে মানব প্রেমের বিকল্প নেই। কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য কামারুল আরিফিন বলেন, মানুষ উৎসবের এই ব্যতিক্রমি অনুষ্ঠানে আসতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। এ যেন চাঁদের হাট বসেছে। প্রতিষ্ঠানটির কর্মযজ্ঞ সম্পর্কে অবগত হয়েছি আমার সকল সহযোগিতা থাকবে আগামীতে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. গৌতম কুমার দাস, খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আননুর যায়েদ, খোকসা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সজল রায়, কুমারখালী পৌর আওয়ামী লীগের সদস্য জাকারিয়া খান জেমস সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মানবতার পাঠশালার ভক্তবৃন্দরা।