ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় আজ রবিবার (৫ মে) সকাল ১০টায় উপজেলা চত্বরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিককরণ প্রকল্পের আওতায় সরকারি উন্নয়ন সহায়তায় ভর্তুকি মূল্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে হারভেস্টার মেশিন বিতরণ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা বলেন, কৃষি খাতে উন্নয়ন সহায়তার অংশ হিসেবে ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে ধান কাটার মেশিন কম্বাইন্ড হারভেস্ট মেশিন দেওয়া হয়। এতে কৃষকের কাজ আরো সহজ হবে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহনাজ পারভিন, জুনিয়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিদ আহমেদ শওকত সহ আরো অনেকে।
