ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলায় বেশ কিছুদিন ধরে চুরির প্রকোপ বেড়েছে। জেলার কোথাও না কোথাও চুরি অথবা ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এবার খোদ ভেড়ামারা থানার গ্যারেজ থেকে ৩ পুলিশের তিনটি মোটরসাইকেল নিয়ে গেছে চোরের দল। গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ২টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। গতকাল শনিবার (২ নভেম্বর) ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ২টা ৪০ মিনিটের দিকে ভেড়ামারা থানার ভেতরের গ্যারেজ থেকে তিনটি মোটরসাইকেল চুরি করে চোর চক্রের সদস্যরা।
ভেড়ামারা থানা পুলিশের এসআই আলামিন, কনস্টেবল সোহেল ও মাসুদ থানার গ্যারেজে মোটরসাইকেল রেখে কাজ করছিলেন। পরে গ্যারেজে ফিরে দেখতে পান মোটরসাইকেল ৩টি নেই। মোটরসাইকেলের ঘাড় লক করা থাকলেও চোরেরা আনলক করে তাদের ১৫০ সিসির বাজাজ পালসার ব্র্যান্ডের তিনটি মোটরসাইকেল নিয়ে যায়। সচেতন নাগরিক কমিটির কুষ্টিয়ার সভাপতি রফিকুল আলম টুকু বলেন, থানার গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরির ঘটনা এটি লজ্জার বিষয়। আমি অবশ্যই বলবো দায়িত্বরত কর্মকর্তাদের এটি অবহেলা। অতিদ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি।সচেতন নাগরিক কমিটির কুষ্টিয়ার সভাপতি রফিকুল আলম টুকু বলেন, থানার গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরির ঘটনা এটি লজ্জার বিষয়। আমি অবশ্যই বলবো দায়িত্বরত কর্মকর্তাদের এটি অবহেলা।
অতিদ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি। সচেতন নাগরিক কমিটির কুষ্টিয়ার সভাপতি রফিকুল আলম টুকু বলেন, থানার গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরির ঘটনা এটি লজ্জার বিষয়। আমি অবশ্যই বলবো দায়িত্বরত কর্মকর্তাদের এটি অবহেলা। অতিদ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি চুরির মামলা হয়েছে। মোটরসাইকেল উদ্ধার ও চোর চক্রের সদস্যদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
