বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস), কুষ্টিয়া জেলা শাখার বিশেষ জরুরি সভা গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) বিসিডিএস ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিসিডিএস কেন্দ্রীয় কমিটির পরিচালক ও কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল আলম টুকু। এতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা শাখার নির্বাহী সদস্যবৃন্দ মোঃ হাবিবুর রহমান, মোঃ শহিদুল ইসলাম,
মোঃ ওবাইদুর রহমান, মোঃ মোকাদ্দেস হোসেন মুকা, মোঃ আশরাফুল আলম, উপাধ্যক্ষ আবু সাইদ মোঃ আজমল হোসেন, মোঃ এহতেশামুল হক, আবুল কাশেম শিকদার প্রমুখ। সভায় সরকার কর্তৃক নির্ধারিত মূল্য বাস্তবায়ন ও ব্যবসায়িক সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করা হয়। আগামী ১৫ ফেব্রুয়ারি পরবর্তী সভা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।
