রঞ্জুউর রহমান ॥ কুষ্টিয়ায় মহান বিজয় দিবস ২০২৫ ও শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৫ নভেম্বর) সকাল দশটায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত।
আলোচনা সভায় জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল ওয়াদুদ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি, উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা এবং উপপরিচালক, স্থানীয় সরকার মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম, খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল ইসলাম, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম,জেলা ইসলামিক ফাউন্ডেশন এর উপপরিচালক মোহাম্মদ হেলালউজজামান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা, ট্রেজারি ও স্ট্যাম্প শাখা এবং ব্যবসা, বানিজ্য ও বিনিয়োগ শাখা) মোহাম্মদ জাহিদ হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা এবং প্রবাসী কল্যাণ শাখা) মোহাম্মদ আরিফুর ইসলাম এবং জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধান, জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিগণ।
প্রস্তুতি মূলক এ সভায় বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল। পরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, প্যারেড, কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোকসজ্জাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হবে বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন বলেন, মহান বিজয় দিবস ২০২৫ এবং শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে। ডিসেম্বর আমাদের জাতীয় জীবনে এক গৌরবময় মাস। এই মাসেই আমরা পেয়েছিলাম স্বাধীনতার চূড়ান্ত বিজয়, আর হারিয়েছিলাম জাতির শ্রেষ্ঠ সন্তানদের আমাদের বুদ্ধিজীবীদের। বিজয়ের আনন্দ যেমন আমাদের অনুপ্রেরণা দেয়, তেমনি শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ আমাদের দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দেয়। আমরা আশা করি, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ বছরের অনুষ্ঠান হবে শৃঙ্খলাবদ্ধ, মর্যাদাপূর্ণ ও অর্থবহ।
জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন আরও বলেন, “বিজয় দিবস আমাদের জাতিসত্তার অহংকারের প্রতীক। দেশের সকল শহীদদের আত্মত্যাগ স্মরণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করাই আমাদের লক্ষ্য। এদিকে সভায় অংশগ্রহণকারীরা কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নের জন্য প্রশাসনের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
