নিজ সংবাদ ॥ বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ কুষ্টিয়া শাখার আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাতে শহরের কারামায় চাইনিজ রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সভাপতি এ্যাড. লিয়াকত আলী।
সময় বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ কুষ্টিয়া শাখার সকল প্রবীণ সদস্যদের কল্যাণে আগামী দিনের বিভিন্ন পরিকল্পনা ও কর্ম পরিধি নিয়ে আলোচনায় অংশ নেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ কুষ্টিয়া শাখার সহসভিপতি শাহ নেওয়াজ রুমী, পারভেজ মজমাদার, আতিয়ার রহমান মন্ডল, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক হাজী খাদেমুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, সাংস্কৃতিক সম্পাদক মতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম, নির্বাহী সদস্য আলহাজ¦ রফিকুল আলম টুকু, চৌধুরী মুর্শেদ আলম মধু, খলিলুর রহমান মজু, আতিউর রহমান ও মহব্বত হোসেন প্রমুখ। মতবিনিময় সভায় বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ কুষ্টিয়া শাখার সকল প্রবীণ সদস্যদের কল্যাণে এবং সংগঠনকে আরো গতিময় ও শক্তিশালি করতে আগামী দিনের বিভিন্ন কর্ম পরিকল্পনা ও উন্নয়ন পরিধি নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন।
