রঞ্জুউর রহমান ॥ বাঁশগ্রাম আলাউদ্দিন আহমেদ ডিগ্রী কলেজে পবিত্র মাহে রমজান উদ্যাপন উপলক্ষে কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২০ মার্চ) সকাল দশটায় কুমারখালীর বাঁশগ্রাম আলাউদ্দিন আহমেদ ডিগ্রী কলেজে বিশিষ্ট তথ্যপ্রযুক্তিবিদ সুফি ফারুক ইবনে বিন আবুবকর এর সহযোগিতায় অধ্যাপক ডক্টর মোঃ আব্দুল মোহাইমেন এর পরিচালনায় উক্ত কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক বাঁশগ্রাম বিশ্ববিদ্যানর কলেজ মোঃ আঃ সামাদ, সহকারী হাফেজ মোঃ নূর আলম সিদ্দিকী এবং হাফেজ হামীম হোসেন। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কুরআনের পাখি হাফিজগণ তাদের সুমিষ্ট কন্ঠে কুরআন তেলাওয়াত করেন। পরে কুরআন তেলাওয়াত শেষে ফলাফল ঘোষণা করা হয়। বাগুলাঠ ইউনিয়ন থেকে প্রথম স্থান অধিকার করেন মোঃ আলিফ শেখ, দ্বিতীয় স্থান অধিকার করেন মুস্তাক হোসেন এবং তৃতীয় স্থান অধিকার করেন শওকত আলী। এছাড়াও পাল্টি ইউনিয়ন থেকে প্রথম স্থান অধিকার করেন মোঃ আবু সাঈদ, দ্বিতীয় স্থান অধিকার করেন জিহাদুল ইসলাম এবং তৃতীয় স্থান অধিকার করেন মোঃ মিরাজুল ইসলাম। অন্যদিকে চাঁদপুর ইউনিয়ন ইউনিয়ন থেকে প্রথম স্থান অধিকার করেন মোঃ জিহাদ এবং দ্বিতীয় স্থান অধিকার করেন সাব্বির।
