মিরপুরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ১৮, ২০২৩
মিরপুরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ

কুষ্টিয়ার মিরপুরে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। বৃহস্পতিবার ২০২৩-২০২৪ অর্থ বছরের রাজস্ব খাতে বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে এ মাছের পোনা অবমুক্ত করণ করা হয়।

মিরপুরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ

মিরপুরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ

মিরপুরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ

সকালে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম। এ সময়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এস এম মাহমুদুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা শরীফুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা নাজবিন আখতার, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন উপজেলার ১২টি পুকুর ও ২টি জলাশয়ে ৪শ’ ৮২ কেজি রুই মাছের পোনা অবমুক্ত করণ করা হয়।