জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ ও উদ্বোধন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ ও উদ্বোধন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ২২, ২০২৩
জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ ও উদ্বোধন

বৃহঃবার (২১ ই সেপ্টেম্বর) দুপুর ৩ টায় জেলা পরিষদ কার্যালয়ে জেলা পরিষদের উদ্যোগে ২০২২-২০২৩ অর্থবছরের এডিপি ও রাজস্ব তহবিলের অর্থ দ্বারা মসজিদ, মাদ্রাসা, গোরস্তান,মন্দির, কলেজসহ অন্যান্য প্রতিষ্ঠানের উন্নয়নমুলক প্রকল্প সমূহের প্রথম কিস্তির চেক বিতরণ সহ প্রকল্প উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হযেছে।

জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ ও উদ্বোধন

জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ ও উদ্বোধন

জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ ও উদ্বোধন

২০২২-২০২৩ অর্থবছরের এডিপি ও রাজস্ব তহবিলের অর্থ দ্বারা খোকসায় বরইচারা জামে মসজিদ ১৭৫০০০০, শোমসপুর আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান দাখিল মাদ্রাসা উন্নয়ন ২৪০০০০০, শোমসপুর কেন্দ্রীয় জামে মসজিদ ৭০০০০০,শোমসপুর কেন্দ্রীয় গোরস্তান ১২০০০০০,শোমসপুর বাজার জামে মসজিদ ৩২০০০০০,শিমুলিয়া মানিকার্ট গোরস্থান ১৩০০০০০,খোকসা পৌরসভায় মাস্টার পাড়া মোহাম্মদীয়া মাদ্রাসা ৮০০০০০ টাকার উন্নয়নমুলক প্র্রকল্প কাজের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সদর উদ্দিন খান ।

চেক বিতরন ও প্র্রকল্প কাজের উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়নুল আবেদীন, সহকারী ইন্জিনিয়ার শফিকুল ইসলাম আজম, খোকসা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও খোকসা পৌরসভার মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক, খোকসা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য রহিম উদ্দিন খান এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি শিমুল খান সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

মতবিনিময় কালে জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সদর উদ্দিন খান বলেন, আওয়ামীলীগ দেশের উন্নয়নে বদ্ধ পরিকর । দেশ ও জনগনের উন্নয়ন ছাড়া আওয়ামীলীগের নেতা কর্মিরা অন্য কিছু ভাবে না । অথচ জামাত-বিএনপি দেশ ধ্বংসের রাজনীতিতে বিশ্বাস করে । তারা দেশকে জঙ্গিবাদের রাষ্ট্রে পরিণত করতে চায় । তাই তারা দেশ ও বিদেশে দেশের ভাবমুর্তি ক্ষুন্ন করতে উঠে পড়ে লেগেছে । তারা আবারও দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছে । কিন্তু আওয়ামীলীগের নেতা কর্মিরা তা কোন ভাবেই হতে দিবে না ।

দেশ আজ উন্নয়নের রোল মোডেল হিসাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়িয়েছে । দেশের জনগন তা জানে । দেশের জনগণ জামাত-বিএনপি’র কথায় বিশ্বাস করে না । দেশের জনগণ চায় দেশের উন্নয়ন । আর দেশ ও জনগণের উন্নয়ন কেবল মাত্র আওয়ামীলীগ এবং শেখ হাসিনা’র দ্বারাই সম্ভব । আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জামাত-বিএনপি চক্র আবারও দেশ ও দেশের মানুষের ভাগ্য নিয়ে নোংড়া খেলা শুরু করেছে । যার জবাব দেশের উন্নয়নকামী জনগণ ব্যালটের মাধ্যমে দিবে ।