আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ সদর আসনের নৌকা প্রতীকের প্রার্থী মাহবুবউল আলম হানিফকে পূনরায় সংসদ সদস্য নির্বাচিত করে জেলার চলমান উন্নয়ন কাজ সমাপ্ত করতে সাধারণ ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট চেয়ে গনসংযোগ ও নির্বাচনী আলোচনা সভা করেছেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু।

তিনি এসময় বলেন কুষ্টিয়া-৩ আসনের সাধারণ জনগণের জীবনমান পরিবর্তনে জননেতা মাহবুবউল আলম হানিফ গত ১০ বছরের বেশি সময় ধরে অভূতপূর্ব উন্নয়ন কর্মকান্ড সম্পন্ন করেছেন। এখনও বেশকিছু উন্নয়ন কাজ চলমান রয়েছে। মাহবুবউল আলম হানিফ দিনরাত অক্লান্ত পরিশ্রম করে শুধু কুষ্টিয়া সদর নয় পূরো জেলার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। ৭৫’র পরবর্তী সময়ে মাহবুবইল আলম হানিফ যে পরিমান উন্নয়ন করেছেন তা অন্য কেউ করতে পারিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে এবং জননেত্রী শেখ হাসিনার সকল নির্দেশনা বাস্তবায়নে মাহবুবউল আলম হানিফ দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
সদর উপজেলার আলামপুর ইউনিয়নের নওয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীনের উদ্যোগে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। এসময় নির্বাচনী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ বাবু অজয় সুরেখা, বাংলাদেশ আওয়ামীলীগের শিল্প উপ-কমিটির সদস্য মোফাজ্জেল হক, সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য সুজন কুমার বিশ্বাস, সাবেক ছাত্রলীগ নেতা সালমান রহমান শাপলা, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, আলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সলেমান হাজী, আওয়ামীলীগ নেতা রেজাউল ইসলাম, আলামপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মারুফ মন্ডল, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিফাত মন্ডলসহ বাদশা, সানি, রিয়াদসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
