নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশের দাবিতে মানববন্ধন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশের দাবিতে মানববন্ধন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ৩০, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥  কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চাকরি প্রত্যাশী পরীক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে শহরের কালেক্টরেট চত্বরে এ কর্মসূচি পালন করে তারা। এ সময় তারা বলেন ২০১৮ সালে প্রথম দফায় কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে বিভিন্ন পদে চাকরির জন্য দরখাস্ত আহবান করা হয়। নানা জটিলতায় আটকে যাওয়ার পর আবার ২০২৪ সালে দরখাস্ত আহবান করা হয়।

এরপর চাকরি প্রত্যাশীরা নিয়ম মেনে আবেদন করেন এবং পরীক্ষায় অংশ নেন। পরে দুর্নীতির অভিযোগ তুলে পরীক্ষার ফলাফল স্থগিত করে দেওয়া হয়। তারা বলেন, যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে পরীক্ষা বাতিল করে নতুন করে আবেদনের সুযোগ দেয়া হোক অথবা ফলাফল ঘোষণা করা হোক। তার অভিযোগ করেন, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষায় নানা দুর্নীতি হওয়ার পরেও সেই পরীক্ষা বাতিল করা হয়নি তাহলে সিভিল সার্জন কার্যালয়ের ব্যাপারে আলাদা সিদ্ধান্ত কেন হবে।