কুষ্টিয়ায় ৪৪ লাখ টাকার নকল ব্যান্ডরোল ও বিড়িসহ গ্রেপ্তার ৪ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ৪৪ লাখ টাকার নকল ব্যান্ডরোল ও বিড়িসহ গ্রেপ্তার ৪

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ৪, ২০২৩
কুষ্টিয়ায় ৪৪ লাখ টাকার নকল ব্যান্ডরোল ও বিড়িসহ গ্রেপ্তার ৪

কুষ্টিয়ায় ৪৪ লাখ ৩৩ হাজার ২৮০ টাকার নকল ব্যান্ডরোল ও বিড়িসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা। সোমবার (৩ এপ্রিল) রাতে দৌলতপুর ও ভেড়ামারা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

কুষ্টিয়ায় ৪৪ লাখ টাকার নকল ব্যান্ডরোল ও বিড়িসহ গ্রেপ্তার ৪

কুষ্টিয়ায় ৪৪ লাখ টাকার নকল ব্যান্ডরোল ও বিড়িসহ গ্রেপ্তার ৪

কুষ্টিয়ায় ৪৪ লাখ টাকার নকল ব্যান্ডরোল ও বিড়িসহ গ্রেপ্তার ৪

গ্রেপ্তারকৃতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা গ্রামের মাস্টারপাড়ার মৃত মোজাহার মণ্ডলের ছেলে আলাউদ্দিন (৫৫), ভেড়ামারা উপজেলার আবু ছামাদের ছেলে রিপন আলী (৫৪), একই উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ওসমান আলী বাবলু (৫৬) এবং উত্তর ভবানীপুর গ্রামের সাহাবুল আলীর ছেলে নয়ন আলী (২৮)।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করে সিআইডির উপপরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাদের জড়িত থাকার প্রমাণ মেলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন স্থানে নকল ব্যান্ডরোল ও বিড়ি সরবরাহ করত। এই চক্রটি সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল।

আরও পড়ুন