কুষ্টিয়ায় একজন নকল আসামীকে আটক করেছে পুলিশ
কুষ্টিয়ায় নকল আসামী অন্তর (১৭) বছর নামে একজনকে আটক করেছে পুলিশ। সোমবার সকালের দিকে নারী ও শিশু আদালতে আসামী স্বাধনের পরবর্তীতে অন্তর হাজিরা দিতে আসলে প্রতিপক্ষ বিষয়টি টের পান এবং আদালতকে জানালে নারী ও শিশু বিশেষ ট্রাইবুন্যাল আদালতের বিচারক সৈয়দ হাবিবুর ইসলাম তাকে কাটগড়ায় রাখার আদেশ দেন। সে দৌলতপুর উপজেলার রাজু’র ছেলে অন্তর।

কুষ্টিয়ায় একজন নকল আসামীকে আটক করেছে পুলিশ
আদালত সূত্রে জানা যায় চলতি বছরের ১৬ ফেব্রুয়ারীর রাত ৯ টা ৩০ মিনিটের সময় দৌলতপুর উপজেলার চরদিয়াড় মানিক চিচতিয়া দরবারে ওয়াজ মাহফিলে আয়োজন করেন দায়িত্ব প্রাপ্ত কমিটির সদস্যরা। উক্ত ওয়াজ মাহফিলে যান রানা আহমেদ (২০) এর চাচাতো বোন রুপা। কিছুক্ষণ পরে তার বোন কসমট্রিক্স কেনার জন্য দোকানে যায় এবং তার চাচাতো বোনকে দেখে স্থানীয় লোকজন তাকে উত্যাক্ত করে। এর প্রতিবাদ করতে গেলে দৌলতপুর উপজেলার হোগলবাড়ীয়ার এলাকার কিছু যুবক সৈকত মোল্লা, মনোজ, সেতু মোল্লা, মহিন হোসেন, রাব্বী মোল্লা, রিগান মোল্লা, বিপ্লব, তুমিন, সাধন, স্বাধীন, জিসান সহ কয়েকজন মিলে রানা আহামেদ উপর ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে মারাত্মক আহত হয়ে দৌলতপুর স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি হলে দায়িত্বরত চিকিৎসক তাদেরকে চিকিৎসা প্রদান করেন। পরে চিকিৎসা শেষে দৌলতপুর থানায় রানা আহমেদ বাদী হয়ে গত ১৫ মে দৌলতপুর থানায় ১২জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।
মামলাটির বিচারিক কার্যক্রমের জন্য নারী ও শিশু বিশেষ ট্রাইবুন্যাল আদালতে প্রেরণ করা হয়। সাক্ষ্য জন্য সোমবার আদালতে দিন ধায্য থাকলে চারজন আসামী এ্যাডভোকেটের মাধ্যমে আদালতে হাজিরা প্রদান করেন।
এ বিষয়ে এ্যাডভোকেট শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলে সকালের দিকে চারজন উক্ত মামলায় আদালতে হাজিরা দিতে আসেন। তাদের কথা মত নাম ঠিকানা লিখে আদালতে হাজিরা প্রদান করি। পরে আদালতের মাধ্যমে জানতে পারি একজন আসামী স্বাধীনের পরবর্তীতে অন্তর নামে একজন কাটগড়ায় উঠে।
![]()
